মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবপুর পৌরসভার মামলা প্রত্যাহার ও নির্বাচনের দাবীতে মানববন্ধন

শিবপুর পৌরসভার মামলা প্রত্যাহার ও নির্বাচনের দাবীতে মানববন্ধন

শিবপুর প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর পৌরসভা, চক্রধা ও মাছিমপুর ইউনিয়ন পরিষদ এর সীমানা সংক্রান্ত মামলা প্রত্যাহার ও নির্বাচনের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার ( ২৯ নভেম্বর) সকাল-১০টা থেকে ১১টা পর্যন্ত শিবপুর কলেজ গেইট বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিবপুর পৌরসভার মেয়র প্রার্থী মো: বিল্লাল হোসেনের সার্বিক সহযোগিতায় ও সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম মৃধা, রাজন মৃধা, দেলোয়ার হোসেন, সার্জেন্ট (অব:) জাহাঙ্গীর সরকার, আব্দুর রশীদ, ওমর ফারুক মৃধা টিটু, ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুন ভূইয়া, মুরাদ হাসান প্রমুখ। উল্লেখ্য ২০০৬ সালে শিবপুর পৌরসভা প্রতিষ্ঠা করার পর চক্রধা ও মাছিমপুর ইউনিয়নের সাথে সীমানা সংক্রান্ত মামলা হওয়ায় দীর্ঘ ১৪ বছর যাবত পৌরসভা ও দুটি ইউনিয়নে নির্বাচন বন্ধ রয়েছে। বক্তারা বলেন, পৌরসভা প্রতিষ্ঠা হলেও কোন নির্বাচন হয়নি। ফলে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌর নাগরিকরা তাদের ন্যায্য সুযোগ সুবিধা ও উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD