মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
রায়পুরায় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরায় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভাষাসৈনিক এ, কে, এম বজলুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে প্রকাশিত বই “মুক্ত স্বদেশে জাতির পিতা” এর মোড়ক উন্মোচন করেন সম্মানিত প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতাকে নিয়ে একটি বই প্রকাশ ও মোড়ক উন্মোচন একজন দেশপ্রেমিক নাগরিক এবং জেলা প্রশাসক হিসেবে আমার কর্মকালের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমাদের নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শকে গ্রোথিত করতে আজকের আলোকচিত্র প্রদর্শনী একটি আশা জাগনিয়া উদ্যোগ যার প্রক্ষিতে সকলের মাঝে বঙ্গবন্ধুর চেতনা, অনুপ্রেরণা ও দেশপ্রেমের দ্যুতি ছড়াবে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় রায়পুরা উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD