মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নরসিংদীতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন

নরসিংদীতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন

নরসিংদী প্রতিনিধিঃ বিগত ১৫ বছরে ছাত্রলীগের হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা ছাত্রদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১০ নভেম্বর) সকালে নরসিংদীর সাটিরপাড়া রজনীগন্ধা চত্বর থেকে তারা মিছিল বের করে । মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদীর নতুন বাসষ্ট্রেন্ড হয়ে জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। সমাবেশে ছাত্রলীগকে সন্ত্রাসী উল্লেখ করে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ‘ আপনারা জানেন, খুনি হাসিনার বেশকিছু অডিও এবং ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে আমরা শুনেছি বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ এখনো তার নির্দেশেই রাষ্ট্র পরিচালনা করছে। বাংলাদেশের আনাচে-কানাচে তার দোসররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। অনতিবিলম্বে এই সন্ত্রাসী খুনিদের গ্রেফতার করতে হবে। খুনি হাসিনার কোনো দোসরকে আমরা বাংলাদেশে রাখবো না। ছাত্রদলের কোনো নেতাকর্মী যদি আপনাদের ধরতে পারে তাহলে মালিশের অভাব হবে না। ছাত্রদল নেতাকর্মীদের শরীরে রক্ত থাকা পর্যন্ত হাসিনা যে ষড়যন্ত্র করছে তা লুটিয়ে দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD