মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর প্রতিবাদ

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর প্রতিবাদ

———-
গত ১ সেপ্টেম্বর দেশ বার্তা নামক একটি অনলাইন পোর্টালে “মামলা তুলে নিতে বাদীকে অপহরণ” নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব মনজুর এলাহীর বিরুদ্ধে ১১ কোটি টাকা লেনদেনের অভিযোগ” শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটিতে আমাকে জড়িয়ে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটি কারো প্ররোচনায় করা হয়েছে এটা সু-স্পষ্ট। কারণ প্রতিবেদক আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই ছাড়া এমনকি আমার বক্তব্য গ্রহন না করে সংবাদ প্রকাশ করেছেন। এতে প্রতিবেদক আমার উপর অবিচার করেছেন বলে আমি মনে করি।
আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
………
মনজুর এলাহী
সদস্য সচিব
নরসিংদী জেলা বিএনপি

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD