শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া

মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক: নিহত পিতার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশু সাইফ ভুঁইয়া( ১১) বলেন ” মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতা হারা এতিম। শিশু সাইফ ভুঁইয়া আরো জানায় আমার জন্মের পর আমার মা রবিন নামে এক ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্কের মাধ্যমে বিয়ে করে আমাকে রেখে চলে যায়। ২০২২ সালে রবিনের সংসারের রোশনি( ৫) কন্যা সন্তান সহ অন্যায় স্বীকার করে পুনরায় আমার বাবার সংসারে ফেরত আসে। পর মুহুর্তে বাবা- আমাকে মাকে ও রশ্নিকে নিয়ে মাধবদী নানার বাড়ির পাশে চারতলা একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করি। মা প্রায় সময়ই মোবাইলে পরকীয়ায় ব্যস্ত থাকতো এ নিয়ে বাবার সাথে প্রায়ই ঝগড়া বিবাদ হত। পরকীয়ার বিষয় নিয়ে বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আমি পিতা হত্যার বিচার চাই “। নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার গোপালদী পৌরসভা রামচন্দ্রনী গ্রামের মৃত সাফিজ উদ্দিন ভূঁইয়ার পুত্র ইসমাইল ভূঁইয়া এ বিষয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। মাধবদী থানা মামলা নং ১০( ৫) ২৬ ইং। ইসমাইল ভূঁইয়া জানায় সাইফুল ইসলাম আমার বড় ভাই সে মাধবদী পৌরসভার আলগি মনোহরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সুমাইয়া আক্তার কে নিয়ে একই এলাকার মোমেন মিয়ার বাড়ির চতুর্থ তালায় রুম নিয়ে ভাড়া থাকতো। ঘটনার দিন সকালবেলা মোবাইলে জানতে পারি আমার বড় ভাই সাইফুল ইসলাম মারা গেছে। আমি ও আমার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মাধবদী থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশ ময়নাতদন্ত করার জন্য সদর হাসপাতালে প্রেরণ করে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি। মামলার প্রধান আসামি সুমাইয়াকে পুলিশ আটক করে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার এস আই জুয়েল রানা জানায় মামলাটি তদন্তে রয়েছে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD