শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত মন্ত্রী আব্দুল মোমেন খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

নরসিংদীতে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত মন্ত্রী আব্দুল মোমেন খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদী জেলা বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য প্রয়াত মন্ত্রী আব্দুল মোমেন খানের ৩৬তম মুত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবস টি উপলক্ষে শনিবার বিকেলে চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হারুন অর রশীদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, যুগ্ম সাধারন সম্পাদক আকবর হোসেন, প্রচার সম্পাদক আমিনুর রশীদ বাচ্চু, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবীর কামাল, সাধারন সম্পাদক ফারুক ভুইয়া, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেনশাহ শানু, সহ-সভাপতি চৌধুরী সুমন, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভুইয়া, জেলা সেচ্ছসেবকদলের সভাপতি নাসির আহমেদ, সাধারন সম্পাদক শাহরিয়ার সামস কেনেডীসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা আব্দুল মোমেন খানের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। বিএনপির প্রতিষ্ঠায় মোমেন খানের অসামান্য ভ’মিকা বিএনপির নেতা-র্কমীরা চিরদিন কৃতজ্ঞতার সাথে মনে রাখবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD