মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নরসিংদীর পুলিশ সুপার এর বদলি জনিত কারণে বিদায়

নরসিংদীর পুলিশ সুপার এর বদলি জনিত কারণে বিদায়

নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার ২৮ জানুয়ারি ২০২১ নরসিংদী জেলা থেকে বদলি জনিত কারণে বিদায় নিলেন সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।
নরসিংদী জেলা পুলিশ লাইন্স থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের চৌকস দল বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। এরপর ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে পুুলিশ সুপার মহোদয়কে বিদায় জানানো হয়। এ সময় নরসিংদী জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় পুলিশ সুপার মহোদয়কে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য, জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম যশোর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করতে যাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD