রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

শিবপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

শিবপুরে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০ টায় শিবপুর উপজেলার শেরপুরে জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহীর বাগান বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির উদ্দিন (ভিপি নাছির) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী।

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার সামস্ কেনেডী’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আজগর হায়াত লিমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক খন্দকার জুলফিকার জনি, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন মামুন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, জেলা যুগ্ম সম্পাদক মোঃ ফারুক আহমেদ, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোখলেছুর রহমান মোল্লা, প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক মোল্লা, সদস্য সচিব নূর এ আলম মোল্লাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD