মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নরসিংদী শিবপুরের শিশু শিল্পী রাতিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে

নরসিংদী শিবপুরের শিশু শিল্পী রাতিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে

শিবপুর প্রতিনিধিঃ

দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে শিশু কন্ঠশিল্পী ইফাত রাখিল  রাতিনের। তার স্বপ্ন ছিল  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করা এবং তাকে গান শোনান। রাতিনের সেই স্বপ্ন পূরণ হবে আগামী ১ এপ্রিল। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন রাতিন। এর আগে সে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশাত্মবোধক গানে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নির্বাচিত হয়।

আগামী ১ এপ্রিল জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উদ্বোধনী ও প্রাথমিক শিক্ষা পদক ২০১৯  পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করবেন।  শিশু কন্ঠশিল্পী রাতিন নরসিংদীর শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ইতিমধ্যে গান গেয়ে নরসিংদী জেলার মধ্যে আলোচনার শীর্ষে চলে এসেছে। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যেকোনো অনুষ্ঠানে তার ডাক পড়ে।

রাতিন  শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল এবং পল্লী বিদ্যুৎ কর্মকর্তা সুুরাইয়া জেসমিনের মেয়ে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD