মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরুখ খান, শিবপুর মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার জুয়েল, যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহম্মেদ, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD