শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
সরকারের সিদ্ধান্ত মোতাবেক সকল পূজা মন্ডপে স্বাস্থ্য সুরক্ষাসহ বিধি নিষেধ মেনে চলবেন – জেলা প্রশাসক নরসিংদী

সরকারের সিদ্ধান্ত মোতাবেক সকল পূজা মন্ডপে স্বাস্থ্য সুরক্ষাসহ বিধি নিষেধ মেনে চলবেন – জেলা প্রশাসক নরসিংদী

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান নরসিংদী জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিপদের আশংকা সব সময় মাথায় রেখে আপনারা কাজ করবেন। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক আপনারা পূজা অনুষ্ঠানকালে সকল নিয়মকানন বিধি নিষেধ মেনে চলবেন বলে আশা করি এবং দশমীর দিন উপর মহলের নির্দেশ মোতাবেক সন্ধ্যা ৬টার মধ্যেই প্রতিমা বিসর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। তিনি শারদীয় দুর্গোৎসব ২০২১ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক জেলার সকল পূজা মন্ডপে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
রবিবার (১০ অক্টোবর’২১) বিকেলে জেলা শিশু একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভূইয়া, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাস, সেক্টর কমান্ডার ফোরাম’৭১ এর নরসিংদী জেলা সভাপতি আব্দুল মোতালিব পাঠান, জেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক অনিল ঘোষ ও সদস্য সচিব সুব্রত কুমার দাস।
প্রধান অতিথি আরো বলেন, প্রত্যেকটি মন্দিরে এবং মন্দির অঙ্গনে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতেই হবে। আপনার নিজেরই যদি মাস্ক না থাকে অন্যকে বলবেন কী করে? শেষে অতিথিবৃন্দ জেলাসদর ও উপজেলার বিভিন্ন পূজামন্ডপ সমূহের সভাপতি/সম্পাদকের নিকট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD