সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
দেশ রক্ষায় রাইফেল হাতে নিলেন ইউক্রেনীয় নবদম্পতি

দেশ রক্ষায় রাইফেল হাতে নিলেন ইউক্রেনীয় নবদম্পতি

ডেস্ক রিপোট:

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর কয়েক ঘণ্টা পর বিয়ে করেন ইয়ারনা এরিয়েভা এবং সাভিয়াতটসলাব ফুরসিন। কিন্তু, বিয়ের প্রথম দিনটি তাদের অতিবাহিত হয়েছে রাইফেল সংগ্রহ এবং ইউক্রেনকে রক্ষার প্রস্তুতি নিতে।সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরিয়েভা এবং ফুরসিন উভয়ই টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। যা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি শাখা এবং বেশিরভাগ স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত। অস্ত্র নিয়ে এই দম্পতি তাদের রাজনৈতিক দল ইউরোপীয় সলিডারিটি অফিসের দিকে রওনা হন। তারা বলেন, ‘এই মুহূর্তে আমরা যা করতে পারি তা করছি। সুতরাং অনেক কাজ করতে হবে। কিন্তু তারপরেও, আমি আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু বেসামরিক নাগরিক যারা প্রতিরক্ষা বাহিনীর অংশ নয় তাদেরও রাইফেল দেওয়া হয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD