মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ
“সংগ্রাম স্বাধীনতা- প্রেরণায় বঙ্গমাতা”

“সংগ্রাম স্বাধীনতা- প্রেরণায় বঙ্গমাতা”

নিজস্ব প্রতিবেদক :    ০৮ আগস্ট ২০২৩ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের প্রেরণা ও শক্তির অনন্য উৎস হিসেবে অভিহিত করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে পারিবারিক দায়িত্ববোধ, সহজাত সহনশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞা মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকে অতুলনীয় উচ্চতায় স্থান দিয়েছে মর্মে অভিমত ব্যক্ত করেন।

পরবর্তীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫ আগস্ট ১৯৭৫ শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

দিবসটি উপলক্ষ্যে নরসিংদী জেলার ৪০ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ৪৫ জন নারীর প্রত্যেককে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২০০০ টাকা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD