মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :
নরসিংদীতে ৪৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প সদস্যরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী পৌর শহরের শালিধা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বরিশালের মুলাদী থানার খাসেরহাট এলাকার আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি (২৮), ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানার আগানগর এলাকার আলেক নূর হোসেনের ছেলে মিলন হোসেন (৩১) ও গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার আলামিন শেখ (২৩)।
র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শালিধা এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। এসময় ৪৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ ও জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় নরসিংদী সদর থানায় মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD