বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
মৌলিক গান নিয়ে মিডিয়ায় ফিরলেন রাইসা সুগন্ধি

মৌলিক গান নিয়ে মিডিয়ায় ফিরলেন রাইসা সুগন্ধি

নিজস্ব প্রতিবেদকঃ

লোকজ ধারার মৌলিক গান নিয়ে মিডিয়ায় ফিরলেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত চ্যানেল আই ক্ষুদে গানরাজ (২০১৩) তারকা রাইসা সুগন্ধি। অনেকদিন অনুপস্থিতির পর তাকে মিডিয়া জগতে পূনরায় দেখা যাবে নতুন একটি মৌলিক গানের মাধ্যমে । ফরিদ বঙ্গবাসীর সুরে ও মিউজিক কম্পোজে ইতোমধ্যে ‘তোমার সাথে ভাব করিয়া’- শিরোনামে গানটির রেকর্ডিং এবং ভিডিওর কাজ শেষ হয়েছে ৷ গানের কথা লিখেছেন রুশমী চৌধুরী। ৷ এ ব্যাপারে সুগন্ধি বলেন, অত্যন্ত মেলোডিয়াস এবং মেজাজি সুরের একটি গান গাওয়ার সুযোগ পেলাম ৷ দীর্ঘদিন মিডিয়ায় অনুপস্থিতির পর ভালো গান করার সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার৷ আমার বিশ্বাস গানের কথা, সুর এবং কম্পোজিশন সব মিলিয়ে গানটি নিঃসন্দেহে দর্শক শ্রোতাদের ভাল লাগবে। আগামী সপ্তাহে ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হবে বলেও জানান এই কন্ঠশিল্পী। নরসিংদীর মেয়ে রাইসা সুগন্ধি এ যাবৎ স্বর্ণপদকসহ মোট ১৪ টি জাতীয় পুরস্কার লাভ করেছেন। এছাড়া কোলকাতা থেকে সম্প্রচারিত রূপসী বাংলা চ্যানেলে ২০১১ সালে ‘সিংগিং স্টার’ -নামের রিয়ালিটি শোতে রাইসা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। রাইসা বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নজরুল সংগীত ও আধুনিক গানের তালিকাভুক্ত নিয়মিত শিল্পী। দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রী রাইসা পড়াশোনা জন্য বেশ কিছু দিন মিডিয়া জগৎ থেকে দূরে থাকলেও এখন পুরো দমে ফিরেছেন মিডিয়ায়৷ শিল্পী ও সংগীত পরিচালক ফরিদ বঙ্গবাসী শিল্পী রাইসা সম্পর্কে বলেন, ‘অসম্ভভ মিষ্টি কণ্ঠের অধিকারী রাইসা সুগন্ধি। মৌলিকগানে তার গায়কী অসাধারণ।’ বিজয় দিবস উপলক্ষে “রূপ লাবণ্যে ঘেরা” শিরোনামের আরেকটি দেশাত্মবোধক মৌলিক গানের কাজ চলছে রাইসার যা আগামী মাসে প্রকাশিত হবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD