মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নরসিংদীতে প্রধামন্ত্রীর উপহার প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসন

নরসিংদীতে প্রধামন্ত্রীর উপহার প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র রমজান উপলক্ষে নরসিংদী জেলার ৭১টি ইউনিয়নের ৩৫ হাজার ৫শত জন দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রৃদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নরসিংদীতে এই আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। সহায়তা প্রদান উপলক্ষে শনিবার (১০ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, বীর মুক্তিযোদ্ধা মোতালিব পাঠান, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কফিল উদ্দিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসান প্রমূখ। জেলার ৬টি উপজেলায় একযোগে প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী প্রদত্ত সহায়তা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD