বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
মাধবদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন এর জামিন নামঞ্জুর

মাধবদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন এর জামিন নামঞ্জুর

মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার বাদী আনোয়ার হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত ।
মাধবদীর মেয়র গ্রুপের দায়েরকৃত মামলার আসামী সাবেক কমিশনার আনোয়ার হোসেন বৃহস্পতিবার (২৪ জুন) আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর হওয়া আনোয়ার হোসেন (৪৫) বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গুলিবিদ্ধ সাবেক কাউন্সিলর জাকারিয়ার বড় ভাই। তিনি মাধবদীর পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক এর বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী।
উল্লেখ্য গত ১৬ জুন সন্ধ্যায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর জাকারিয়া (৩৯) ও নুরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আবুল কালাম (৩০)। এ ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষের ঘটনায় ১৭ জুন রাত ৩টার দিকে মাধবদী থানায় উভয় পক্ষের দায়েরকৃত মামলা দুটি রেকর্ড করা হয়। এই ঘটনায় হামলার অভিযোগ এনে মেয়রের সমর্থক মোজাম্মেল মিয়া বাদী হয়ে আনোয়ার হোসেনকে প্রধান আসামি করে ও তার ভাই জাকারিয়াসহ মোট ৭ জনের নামে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে সমাবেশস্থলে হামলা ও গুলির ঘটনায় মাধবদীর পৌর মেয়র মোশারফ হোসেন মানিকসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে পৌর মেয়র গ্রুপের দায়েরকৃত মামলায় আনোয়ার হোসেন সহ ৬ আসামি আদালতে আত্মসমর্পণ করেন। বিজ্ঞ আদালত ৫ জনের জামিন মঞ্জুর করলেও আনোয়ারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD