মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবপুরে উপজেলা প্রশাসন সংক্রমণ বিস্তাররোধে লকডাউনের তৃতীয় দিনে তৎপর

শিবপুরে উপজেলা প্রশাসন সংক্রমণ বিস্তাররোধে লকডাউনের তৃতীয় দিনে তৎপর

শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায়, শিবপুর উপজেলা ইউএনও কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে শনিবার (৩ জুলাই ) সাতদিনের লকডাউনের ৩য় দিনে করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন শিবপুর উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। জনগনের সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে শিবপুর বাজার, পৌর এলাকা, সাধারচর ইউনিয়নের বন্যা বাজার, ইটাখোলাতে এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য জনগনকে সচেতন করা হয়। একই সাথে‌ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ১৫০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।‌ এছাড়া অভিযান‌ে বাংলাদেশ বডার গার্ড বি,জি,পির সদস্যগণ সহায়তা করেন। শিবপুর উপজেলা ইউএনও কাবিরুল ইসলাম খান উপজেলা বাসীকে করোনা ভাইরাস থেকে সুরক্ষা রাখতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন । তিনি আরও বলেন জরুরী কাজে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরে বাহির হবেন এবং সামাজিক দুরত্ব বজায় রাখবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD