বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ
ঢাকা-সিলেট মহাসড়কের ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত-আহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কের ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত-আহত ৪

আবুনাঈম রিপন: নরসিংদীর শিবপুরে ঢাকা -সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৭জন, আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহত হন ৬ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালে আরও ১ জন মারা যান।
আহত বাকি ৪ জনকে আশঙ্কাজনব অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম জুবায়দুল (৩০)। বাকিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD