মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবপুরে নবাগত ইউএনও যোগদান

শিবপুরে নবাগত ইউএনও যোগদান

শিবপুর প্রতিনিধি :
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন শাহ মোঃ সজীব। সোমবার তিনি শিবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শাহ মোঃ সজীব শিবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের আগে রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ২০১৬ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে ও ২০১৯ সালের এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জন করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয় মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার ফাহরিয়া ইসলামের স্বাক্ষরিত আদেশে ইউএনও শাহ মোঃ সজীবকে শিবপুর উপজেলায় পদায়ন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD