রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
আলোকবালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের প্রথম সভা অনুষ্ঠিত

আলোকবালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
গত ৩০/১২/২০২১ইং তারিখ রোজ বৃহস্পতিবার নরসিংদী জেলার সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের প্রথম সভা অনুষ্ঠিত হয়। আলোকবালী ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সরকার এর সভাপতিত্বে সকাল ১১.০০ ঘটিকায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা পরিচালনায় ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব খালেদ মাহমুদ। উক্ত প্রথম সভায় নবনির্বাচিত সদস্যগণসহ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দফাদার গ্রাম পুলিশগণ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা উপস্থিত থাকেন। নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবকে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রথম সভার আলোচনায় প্যানেল চেয়ারম্যান গঠন, ষ্ট্যান্ডিং কমিটি গঠনসহ এলাকায় আইনশৃঙ্খলার উন্নতিকরনের জন্য আলোচনা করা হয়। উল্লেখ্য যে জেলা প্রশাসক গত ২৩/১২/২০২১ইং তারিখ জেলা প্রশাসক কার্যালয়ে চেয়ারম্যান এর শপথ এবং ইউপি সদস্যগণের শপথ উপজেলা নির্বাহী অফিসার করান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD