রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে জেলা বিশেষ শাখায় কর্মরত পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

নরসিংদীতে জেলা বিশেষ শাখায় কর্মরত পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

নরসিংদী প্রতিনিধি:

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি ২০২২খ্রি.) নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা বিশেষ শাখা, নরসিংদীতে কর্মরত পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এ সময় পুলিশ সুপার, নরসিংদী জেলা বিশেষ শাখায় কর্মরত সকল পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক খোজখবর নেন। এছাড়া সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

জেলা বিশেষ শাখায় কর্মরত এসআই ১১জন, এএসআই ১৪ ও কনস্টেবল ২৭জনকে সহ সর্বমোট ৫২জনকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।

উল্লেখ্য যে, প্রতি মাসে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা বিশেষ শাখার সদস্যদের পারফরম্যান্স মূল্যায়ন করে স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD