রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল ও বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল ও বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
 নরসিংদীতে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ  বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন লে. কর্নেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম (বীরপ্রতিক) এমপি, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-১।
মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে UN-CDP কর্তৃক নির্ধারিত মানদন্ডের চেয়ে সুস্পষ্টভাবে এগিয়ে থেকে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা লাভ করেছে উল্লেখ করে সভাপতি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাহসিকতা, বুদ্ধিমত্তা ও ধৈর্যশীল আচরণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
পরবর্তীতে নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনের কলাকুশলীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD