রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী ঘোড়াশাল পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

নরসিংদী ঘোড়াশাল পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার নিয়মিত ও সর্বোচ্চ ১০০ জন করদাতা পেলেন বিশেষ সম্মানা পুরস্কার। মঙ্গলবার সকালে পৌর অডিটোরিয়ামে ঘোড়াশাল পৌরসভার তৃতীয় নির্বাচিত পরিষদের এক বছর পূর্তি ও বাজেট ঘোষণা অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।
এসময় ঘোড়াশাল পৌরসভার ৭২ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৬৯২ টাকার বাজেট ঘোষণা হয়।
পৌর করদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উম্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন।
পৌরমেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহম্মেদ সরকার, সাবেক পৌর মেয়র শরীফুল হক ও পৌর কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে পৌরসভার নির্বাহী কর্মকর্তা তাজেল আহম্মেদ ঘোড়াশাল পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের ৭২ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৬৯২ টাকার বাজেট ঘোষণা করেন।
পৌর করদাতাদের মধ্যে পুরস্কার ও বাজেট ঘোষণা অনুষ্ঠানে রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিক, ইমাম, শিক্ষক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD