বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীর পলাশে মাদককে লাল কার্ড দেখালো ১২ শতাধিক শিক্ষার্থী

নরসিংদীর পলাশে মাদককে লাল কার্ড দেখালো ১২ শতাধিক শিক্ষার্থী

পলাশ প্রতিনিধি:
মাদককে না বলি, বাল্য বিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে ১২ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে জিনারদী ইউনিয়নের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় অন্যান্যের বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া ¯িœগ্ধা, জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের মাঝে মাদকের বিভিন্ন ভয়াবহ দিক তুলে ধরার পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। একই সাথে বিদ্যালয়ের ১২ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুুধি গাছের চারা বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD