শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরের বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা আবু ছালেক রিকাবদার মুক্তি পেলেন

শিবপুরের বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা আবু ছালেক রিকাবদার মুক্তি পেলেন

নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে জামিন মুক্তি পেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নরসিংদীর শিবপুরের বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা আবু ছালেক রিকাব্দার। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯ টায় দিকে বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদারের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে শিবপুর থানা পুলিশ। পরে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে  হাজির করা হয়। ।  ওইদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অত:পর বৃহস্পতিবার দুপুরে তার আইনজীবী আদালতে জামিন আবেদন করলে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তাক আহমেদ বীর মুক্তিযুদ্ধা আবু ছালেক রিকাবদারের জামিন মঞ্জুর করেন। পরে তিনি বিকেলে কারামুক্ত হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD