শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে চলন্ত বাস থেকে পড়ে কর্মরত হেলপার নিহত

শিবপুরে চলন্ত বাস থেকে পড়ে কর্মরত হেলপার নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে কর্মরত মিতালী পরিবহনের একটি  চলন্ত বাস থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে বাসটির হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারার চর মদিনা জুটমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক কবির হোসেন ভুইয়া। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের যাত্রীবাহি বাসটি সিলেট যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারার চর মদিনা জুটমিলের সামনে পৌঁছালে হঠাৎ করে চলন্ত বাস থেকে ছিটকে পড়েন কর্মরত হেলপার। এসময় বাসটির চালক ও যাত্রীরা নেমে চাকার নীচে পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে দেখতে পান। এরপর চালক পালিয়ে যায় ও যাত্রীরা বিকল্প পরিবহনে চলে যান। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়। তাৎক্ষনিকভাবে নিহতের নাম ঠিকানা জানতে পারেনি পুলিশ। ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক কবির হোসেন ভুইয়া বলেন, হেলপারের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ নিহত হেলপারের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD