শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী জেলা নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলা নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

নরসিংদী জেলা নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা জেলা প্রশাসক এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর সভাপতিত্বে নরসিংদী জেলা নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো স্বপ্ন সোপান অর্জনের জন্য আগামী তিন বছর সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি নতুন কমিটির সদস্যদের সমগ্র জেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি বিরোধী প্রচারণা চালানোর পরামর্শ দেন । তাছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের হৃদয়ে সততার বীজ বপন করার জন্য সততা স্টোর ও সততা সংঘ স্থাপনের জন্য অনুরোধ জানান। এ কার্যক্রম সফল বাস্তবায়নে জেলা প্রশাসন সর্ব প্রকার পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসক নতুন কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী সহ কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD