বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূঁইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ৩ ডিসেম্বর বুধবার দক্ষিণ পুরান পাড়া আলিমুল কুরআন মাদ্রাসা মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তৌহিদ উদ্দিন ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মাহবুব ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক চৌধুরী স্বনির্ভর বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শিবলী আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন মানিক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাসুম মৃধা, চিনিশপুর ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লীগণ। এতিমখানার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিল। অনুষ্ঠিত দোয়া মাহফিলে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করা হয়। বিশেষ মোনাজাতের পর সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD