শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
ঘোড়াশাল পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়নপেতে শোডাউন করে মেয়র শরীফুল হক

ঘোড়াশাল পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়নপেতে শোডাউন করে মেয়র শরীফুল হক

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেতে আ.লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী, পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র শরীফুল হকের সমর্থনে শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩শে জানুয়ারি) বিকালে ঘোড়াশাল পৌর এলাকার কো-অপারেটিভ স্কুল মাঠ থেকে শোডাউনটটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে পৌর আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো নারী পুরুষ অংশহণ করেন। সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ বাসস্ট্যান্ডে পৌর আওয়ামীলীগের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র শরীফুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, সাংগঠনিক সম্পাদক ক্বারী উল্লাহ সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা দিলীপ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD