মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নরসিংদীতে অস্ত্র ও মাদক সহ হত্যা মামলার আসামী গ্রেফতার

নরসিংদীতে অস্ত্র ও মাদক সহ হত্যা মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে বালু ব্যবসায়ী নয়ন হত্যা মামলার প্রধান আসামী শান্তকে (২২) অস্ত্র ও মাদক সহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২৪শে মে মঙ্গলবার দিবাগত রাতে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শান্ত মাধবদী থানার চৈায়া উত্তরপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
বুধবার বিকালে সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এই তথ্য জানান।
তিনি জানান, চৌয়া এলাকার ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। চাঁদার টাকা না দেয়ায় গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা শেষে পালিয়ে যায় শান্তসহ অন্যান্য সন্ত্রাসীরা। এই ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় ১৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দখল থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD