বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
মাধবদী পৌরসভায় মেয়র পদে আওয়ামী মনোনয়ন প্রত্যাশী কারা নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন সুজন

মাধবদী পৌরসভায় মেয়র পদে আওয়ামী মনোনয়ন প্রত্যাশী কারা নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন সুজন

নিজস্ব প্রতিবেদকঃ

৯০ এর এরশাদ বিরোধী গণআন্দোলন ও ৯১ পরবর্তী খালেদা সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের বার বার কারা নির্যাতিত নেতা সৎ ও নির্ভীক অন্যায়ের প্রতিবাদ কন্ঠস্বর সাবেক মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, সাবেক নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাবেক নরসিংদী জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক, সাবেক নরসিংদী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সাবেক সভাপতি বঙ্গবন্ধু যুব পরিষদ ও নরসিংদী সদর উপজেলা রিপোটার্স ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তোফাজ্জল হোসেন সুজন তৃণমূল আওয়ামীলীগ নেতা কর্মীর সমর্থনে আসন্ন নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, স্বৈরাচার আন্দোলনের অন্যতম কারা নির্যাতিত নেতা মাধবদী পৌরবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। দলমত নির্বিশেষে সকল মানুষের সাথে সু-সম্পর্ক থাকার কারণে জনমতে শীর্ষে রয়েছেন। মাধবদী পৌরসভার সাধারন জনগনের দাবীর মুখে আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন। এ বিষয়ে তোফাজ্জল হোসেন সুজন সাংবাদিকদের সাথে আলাপকালে জানায় বিভিন্ন দল থেকে আগত হাইব্রিড নেতারা আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে বঙ্গবন্ধুর আদর্শের কলঙ্ক করছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ত্যাগী নেতাদের মূল্যায়ন করলে অবশ্যই আগামী নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আমি মাঠে আসব। আমি সাধারন জনগণের দাবীর মুখে প্রার্থী হয়েছি। এ বিষয়ে মাধবদী পৌরসভার সাধারন ভোটারদের সাথে আলাপকরলে জানায়, তোফাজ্জল হোসেন সুজন অন্যায়ের প্রতিবাদকারী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে কারা নির্যাতিত একজন সৎ ও আদর্শবান নেতা। মেয়র হিসেবে নির্বাচিত হলে মাধবদী পৌরসভা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ নিমূল হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD