মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে শিগগিরই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অপারেশন পরিচালনার ঘোষণা জাতীয়তাবাদী ওলামা নরসিংদী জেলার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতবিনিময় সভা ও দোয়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাসুম ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী শেখেরচরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ নরসিংদীতে ৪৬ কেজি গাঁজা সহ ১জন আটক শিবপুর সার্কেল অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদীতে সাবেক ছাত্রদল সদস্য সচিব মাইন উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ নরসিংদী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন শিবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নরসিংদীতে ছিনতাইয়ের ঘটনায় টাকাসহ ৪ জন গ্রেপ্তার

নরসিংদীতে ছিনতাইয়ের ঘটনায় টাকাসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীতে  ছিনতাই হওয়া ১ লাখ ১০ হাজার টাকাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
 সোমবার দিন ও রাতে নরসিংদী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত ১৯ আগস্ট নরসিংদী সদর থানার ভেলানগর বাজারে পান আড়তের দুইজন কর্মচারীকে কুপিয়ে ৭ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর রায়পুরা থানার আমিরগঞ্জ গ্রামের মোবারক মিয়ার ছেলে মোঃ মাহবুব ভূইয়া (৩৩), সদর উপজেলার ভেলানগর এলাকার নজরুল ইসলামের ছেলে হাবিব মিয়া (৩২), একই এলাকার আনোয়ার মাস্টার এর ছেলে মোঃ এরশাদ (৪৯) ও মনোহরদীর বড়চাপা এলাকার অজয় সাহার ছেলে প্রিতম সাহা (৩৩)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, গত ১৯ আগস্ট রাতে নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাজারের বিক্রম পান আড়তের কর্মচারী তাপস চন্দ্র দে (৩২) ও কুষ্টিয়া জেলার সদর থানার পান সমিতির লাইনম্যান মোঃ বাটুল ইসলাম (৪২) ভেলানগর বাজারের পানের আড়ৎ সহ অন্যান্য পানের আড়ৎ হতে ৭ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করেন। পরে তারা পান কেনার জন্য একটি কালো রংয়ের কাপড়ের ব্যাগে টাকা নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানার প্রস্তুতি নেন। রাত ১২টার দিকে ভেলানগর জনতা ব্যাংকের সামনে পৌছালে ১০ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও কুপিয়ে তাদের সাথে থাকা নগদ ৭ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী তাপস চন্দ্র দে।
পরে ছিনতাইকারীদের চিহ্নিত করে সোমবার দিনে ও রাতে নরসিংদী শহরের বিভিন্ন স্থান হতে ছিনতাইয়ের ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করা সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাহবুব ও হাবিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে তাদের সহযোগী আরো ৬ ছিনতাইকারীর তথ্য দিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD