রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অকুতোভয় রাজনীতিক প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অকুতোভয় রাজনীতিক প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলম খান : নরসিংদী -৩(শিবপুর) আসনের বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অকুতোভয় রাজনীতিক প্রখ্যাত সাংবাদিক কামাল হায়দার স্মরণে ১৪ ই জুন নিজ গ্রামের বাড়ি বৈলাবতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন বার্ধক্যজনিত জনিত চিকিৎসাধীন অবস্থায় গত ৪ ই জুন তিনি সবাই কে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। ১৯৪৭ সালের ২১ জানুয়ারি নরসিংদী জেলা বর্তমানে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন এর বৈলাব গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবার জন্ম গ্রহণ করেন। তিনার বাবা মরহুম ইদ্রিস আলী মাস্টার ছিলেন একজন শিক্ষক ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। রাজনৈতিক পরিবার বেড়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থায় তিনি সাংবাদিকতা ও রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। ১৯৮৬ সালে তিনি নরসিংদী -৩(শিবপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হোন। তিনি সাংবাদিকতা কে পেশা হিসেবে গ্রহণ করেন, সাংবাদিকতার পাশাপাশি তিনি তৎকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে কলাম লিখতেন।মৃত্যুকালে স্ত্রী, ছেলে পাভেল,মেয়ে সুপ্তিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD