শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে টেকনোলজি ইন্সটিটিউট পরিদর্শন করেছেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান

শিবপুরে টেকনোলজি ইন্সটিটিউট পরিদর্শন করেছেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদকঃ

শিবপুরের হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট পরিদর্শন করেছেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা। ১৬ নভেম্বর সোমবার বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঞা হাজী আফছার উদ্দিন ভূইঁয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট চত্ত্বরে পৌঁছলে উনাকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক তাপসী রাবেয়া,শিবপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী মোঃ খোকন ভুইয়া, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু এবং শিক্ষকমণ্ডলী।

জেলা পরিষদ চেয়ারম্যান হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট এর বিভিন্ন ক্লাসরুম ও বিভিন্ন ট্রেডের ল্যাব ঘুরে দেখেন। তিনি অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার প্রশংসা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD