শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী জেলা ঠিকাদার সমিতির মিলন মেলা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নরসিংদী জেলা ঠিকাদার সমিতির মিলন মেলা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে জেলার সরকারি তালিকাভুক্ত তিনশত ঠিকাদার ও তাদের পরিবার পরিজনদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে এই মিলন মেলা অনুষ্ঠানের আয়োজন করে জেলা ঠিকাদার সমিতি। নরসিংদী জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক আমজাদ হোসেন পাঠান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামিম নেওয়াজ। অনুষ্ঠানে নরসিংদী জেলার ঠিকাদারদের কে ঐক্যবদ্ধ থেকে উন্নয়নমূলক কাজ করার আহবান জানানো হয়। পাশাপাশি জেলা ঠিকাদার সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আহবান করা হয়। উক্ত মিলন মেলায় আরো উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন খাঁন, জাকির হোসেন, কামরুজ্জামান চৌধুরী, সেলিম আহমেদ ও শাজাহান খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। ক্রেস্ট বিতরণ, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ মিলন মেলার সমাপ্তি হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD