বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
বাপ্পারাজ-সম্রাটসহ পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত

বাপ্পারাজ-সম্রাটসহ পরিবারের ৬ সদস্য করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্কঃ

প্রয়াত নায়করাজ রাজ্জাকের স্ত্রী বাদে দুই ছেলে বাপ্পারাজ, সম্রাট ও তাদের পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পাঁচ দিন ধরে আইসোলেশনে রয়েছেন প্রত্যেকেই।

বাপ্পারাজ গণমাধ্যমকে বলেন, ‘আমরা সবাই ডাক্তারের পরামর্শমতো চলছি। তবে শারীরিক অবস্থা এখনো ভালো। সবার কাছে দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হতে পারি। আম্মা আপাতত ক্যান্টনমেন্টে বোনের বাসায় আছেন। বাসায় থাকলে তিনিও হয়তো করোনার কবলে পড়তেন।’

তিনি আরও বলেন, ‘সবার উদ্দেশে বলতে চাই, কেউ করোনাকে হালকাভাবে নেবেন না। আমরা এত সতর্ক থাকার পরও রেহাই পাইনি। পুরো করোনাকালীন সময় থেকেই আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি। তারপরও কীভাবে কী হলো বুঝিনি।’

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD