শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
শিবপুরে কুইক রেসপন্স টিম এর প্রচারণা ও মাস্ক বিতরণ

শিবপুরে কুইক রেসপন্স টিম এর প্রচারণা ও মাস্ক বিতরণ

শিবপুর প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে কুইক রেসপন্স টিম শিবপুর উপজেলা কর্তৃক এই কর্মসূচী পালন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুইক রেসপন্স টিমের আহবায়ক মোঃ শাহরুখ খানের নেতৃত্বে এ সচেতনতামূলক কার্যক্রমটি শিবপুর উপজেলার শিবপুর বাজার ও শপিং মল, উপজেলা মোড় ও অন্যান্য জনবহুল স্থানে পরিচালিত হয়।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর তত্তাবধানে এ কর্মসূচি পরিচালনায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, সহ-সাধারণ সম্পাদক মোমেন খান, শিবপুর থানা পুলিশের সদস্যবৃন্দ ও সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

এসময় শপিং মল গুলোতে স্বাস্থ্য বিধি মেনে, মাস্ক পড়ে ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এসিল্যান্ড শাহরুখ খান। তাছাড়া মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

কোভিড-১৯ প্রতিরোধে শিবপুর উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD