শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী শহর আওয়ামীলীগ ২নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মলন অনুষ্ঠিত

নরসিংদী শহর আওয়ামীলীগ ২নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মলন অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধিঃ
গত ৮ই অক্টোবর নরসিংদী সদর উপজেলার শিক্ষা চত্বরে  নরসিংদী শহর আওয়ামীলীগ ২নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মলন অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এ কে এম ফজলুল হক লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য লেঃ কর্ণেল (অবঃ) মোঃ নজরুল ইসলাম হিরো বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন ভূঁইয়া। উক্ত সম্মেলন উদ্বোধন করেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। এসময় আরো উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মোন্তাজ ভূইয়া, জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম কাইয়ূম, সাবেক কমিশনার রিপন সরকার, সাবেক ভিপি মিয়া মোঃ মুঞ্জুর, মোঃ মাহবুবুর রহমান হেকিমসহ জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনে আলোচনা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন শহর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল পরিচালনা করেন শহর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক সাহা। কাউন্সিল এর মাধ্যমে প্রস্তাবক ও সমর্থক অনুযায়ী বিনা- প্রতিদ্বন্দ্বিতায় এ কে এম ফজলুল হক লিটন সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ রুকুজ্জামান নির্বাচিত হন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD