সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদীতে বিদেশী পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী র‌্যাবের হাতে গ্রেপ্তার

নরসিংদীতে বিদেশী পিস্তলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে দুটি পিস্তলসহ একাধিক মামলার আসামী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো: সৈয়দ ফুরকানকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। সোমবার সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো: সৈয়দ ফুরকান বীরপুর এলাকার মৃত সৈয়দ অলিউল্লাহ মাস্টারের ছেলে ।

র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মোঃ তৌহিদুল মবিন খান জানান, চিহ্নিত সন্ত্রাসী মো: সৈয়দ ফুরকান নরসিংদী ও আশপাশের জেলায় খুন, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত। খুন, হত্যাচেষ্টা ও একাধিক মাদক মামলার অভিযোগে দীর্ঘদিন ধরে নরসিংদী মডেল থানা পুলিশ তাকে খুজছিল।

সোমবার সন্ধ্যায় র‌্যাব ১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফুরকানের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়িটির ছাদে ওঠার সিড়ির নিচে লুকিয়ে থাকা অবস্থায় দুটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও হত্যাচেষ্টা, খুন ও মাদক মামলাসহ একাধিক অস্ত্র মামলা ছিলো।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD