সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
নরসিংদী পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নরসিংদী পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা ১৯ই অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদরের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক, নরসিংদী সদরের পরপর তিন বারের সংসদ সদস্য,সাবেক সফল পানিসম্পদ প্রতিমন্ত্রী, সাবেক নরসিংদী জেলা আওয়ামীলীগের সফল সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীর প্রতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ আফতাব উদ্দিন ভূইয়া। পাইকারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শওকত এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাইকারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসেম। বর্ধিত সভায় পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সকল কাউন্সিলর বৃন্দ, জেলা আওয়ামীলীগ, সদর আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD