শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদী ঘোড়াশাল পৌর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার জয়

নরসিংদী ঘোড়াশাল পৌর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার জয়

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর পলাশ ঘোড়াশাল পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে নৌকার জয়। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আল মোজাহিদ হোসেন তুষার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল জানানো হয়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে ইকরাম হোসেন ৪৬১ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তানজিরুল হক মোবাইল প্রতীকে ২ হাজার ১৪ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী আল মুজাহিদ হোসেন নৌকা প্রতীকে ২৮ হাজার ২৬৪ ভোট পেয়েছেন। পরে বিপুল ভোটে বিজয়ী হওয়া নৌকা প্রতীকের আওয়ামী লীগের আল মুজাহিদ হোসেন তুষারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD