শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি:

বুধবার (১০ নভেম্বর) সকালে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২১ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী-৩ এমপি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেন,  মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের অনেক দূর এগিয়ে যেতে হবে, শিক্ষার বিকল্প শিক্ষাই। পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর তাদের পরিশ্রমের মূল্যায়ন করতে হলে শিক্ষার্থীদেরকে পরীক্ষার ফল ভালো করতে হবে। এতে যেমন স্কুলের মান-সম্মান বৃদ্ধি পাবে ঠিক তেমনি পিতা-মাতা এবং দেশের সুনাম বয়ে আনবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই একদিন রাষ্ট্রের কর্ণধার হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার প্রমুখ। মানবপত্র পাঠ করেন বিদায়ী ছাত্রী শায়িরা সাদাব ইউসা। শেষে শিক্ষার্থীদের আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফল ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD