রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
রায়পুরায় আঁখি বিউটি পার্লার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরায় আঁখি বিউটি পার্লার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

নরসিংদীর রায়পুরায় একটি বিউটি পার্লারের ভেতর থেকে ফারজানা (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে আঁখি বিউটি পার্লারের ভেতর থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়রা স্বামী লোকমান মিয়া (৪৫) কে আটকে রেখে পরে পুলিশে সোপর্দ করে।নিহত গৃহবধূ ফারজানা ডৌকারচর ইউনিয়নের পিপিনগর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ফারজানা বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী। ৩ মাস আগে রাজশাহীর ওমর আলীর ছেলে লোকমান মিয়া (৪৫) এর সাথে ডৌকারচর পিপিনগর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে ফারজানার বিয়ে হয়। এ দম্পতি ভাড়ায় আঁখি বিউটি পার্লার নামে একটি দোকান চালাতো। রবিবার রাতেও ফারজানা তার বাবার সাথে মোবাইল ফোনে কথা বলে খবরাখবর নিয়েছিলো। সকালে লোকমানের বাবা ওমর আলী ফারজানার বাবা বিল্লাল মিয়াকে ফোন দিয়ে মেয়ের মৃত্যুর খবর জানান। পরে ঘটনাস্থলে গিয়ে সেলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পায়। এ ঘটনায় নিহতের স্বামী লোকমানকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।

ফারজানাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে পাষন্ড স্বামী লোকমান ও তার পরিবারের লোকজন এমনটাই অভিযোগ করেন বিল্লাল মিয়া।তিনি জানান, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে লোকমান জোরপূর্বক ফরজানাকে বিয়ে করে। বিয়ের পরে জানতে পারে সে এর আগে আরেকটি বিয়ে করেছে এবং সেই ঘরে তার একটি কন্যা সন্তানও রয়েছে।

রায়পুরা থানা পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। অভিযুক্ত স্বামীকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD