শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
মাধবদীতে অন্তর হত্যায় জড়িত ৫ জন গ্রেফতার

মাধবদীতে অন্তর হত্যায় জড়িত ৫ জন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজের পর অন্তর মিয়া (১৩) নামে এক কিশোর চালকের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে ভাড়া নিয়ে ওই কিশোর চালককে খুন করে ইজিবাইক ছিনতাই করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলার ছিনতাইকারী দলের ৫ জনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- আল আমিন (৩৬), বকুল মিয়া (৪৫), অহিদুল ইসলাম (২৫), ছগির মিয়া (৩১) ও সাজ্জাদ (৩২)। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। তিনি জানান, গত বুধবার (১ ডিসেম্বর) রাতে মাধবদীর বালাপুর এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে পাঁচ ব্যক্তি ৪০০ টাকায় ওই কিশোরের ইজিবাইক ভাড়া করে। ওয়াজ মাহফিলে পৌঁছানোর আগেই খিলগাঁও গ্রামের পাশের একটি নির্জন স্থানে কিশোরচালককে লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় গামছা দিয়ে বেঁধে কিশোরকে ডোবায় ফেলে দিয়ে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD