রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
পলাশে বিদেশী পিস্তলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

পলাশে বিদেশী পিস্তলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

পলাশ প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে রাইড শেয়ারিং চালকের মোটরসাইকেল ছিনতাইয়ের সময় বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রামে মোটরসাইকেল ছিনতাইকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুরা উপজেলার রাধাগঞ্জ গ্রামের আবুল কাশেমের ছেলে হাবিবুল বাশার (২৬), মাধবদীর ভূইয়ম গ্রামের হানিফ মিয়ার ছেলে ফাহিম মিয়া (২৩) ও নরসিংদী সদর থানার সাহেপ্রতাব গ্রামের মাহাবুবুল আলমের ছেলে নাছিম রাজা (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে যাত্রীবেশে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক মেহেদী হাসানকে ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন ব্রিজের এখানে নামিয়ে দেওয়ার কথা বলে ৮০০ টাকা ভাড়া নির্ধারণ করে নিয়ে আসেন ফাহিম নামের এক যাত্রী।

পরে সেখান থেকে আরও ২০০ টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলে উপজেলার জিনারদী ইউনিনের রাবান এলাকায় নিয়ে গেলে আগে থেকে উৎপেতে থাকা হাবিবুল বাশার ও নাছিম রাজা নামের আরও দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে মেহেদী হাসানের মোটরসাইকেলটি ছিনতাই করার চেষ্টা করে।

এসময় ছিনতাইকারীদের বাধা দিতে গেলে পিস্তলের হাতল দিয়ে মাথায় আঘাত করে মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টাকালে চালক মেহেদী হাসানের আত্মচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে।

পরে ছিনতাইকারীদের আটক করে উত্তম-মধ্যম দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পলাশ থানা পুলিশের উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল ছিনতাইয়ের এই ঘটনায় পলাশ থানায় একটি ছিনতাই মামলা ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD