রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীতে মেঘনা নদীর কিনারায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার শিবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ মায়ের পরকীয়ার কারণে আজ আমি পিতাহারা এতিম—— শিশু সাইফ ভূঁইয়া নরসিংদীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা সাধারণ মানুষের আস্থার প্রতীক নরসিংদী চেম্বারের এজিএম ২০২৫ অনুষ্ঠিত
ভিটামিন ‘এ’ খাওয়ালে ভবিষ্যতে শিশুরা আমাদের বোঝা হবে না– জেলা প্রশাসক

ভিটামিন ‘এ’ খাওয়ালে ভবিষ্যতে শিশুরা আমাদের বোঝা হবে না– জেলা প্রশাসক

নরসিংদী প্রতিনিধিঃ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (১১ ডিসেম্বর হইতে ৪ দিন ব্যাপী) জেলা পর্যায়ে অবিহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা গত ৭ই ডিসেম্বর মঙ্গলবার নরসিংদী সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেনা নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উপর মাল্টি প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দিক উপস্থাপন করেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন। বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, নরসিংদী জেলা তথ্য অফিসার নাসিমা খাতুন, ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপ-পরিচালক মো: আবুল কাসেম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভাইলেন্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অপিসার ডা. মাহবুবা সুলতানা, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ। প্রধান অতিথি জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুখ খান বলেন, আমাদের শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদেরকে সুস্থ্য করে তুলতে হবে। ভিটামিন এ খাওয়ালে শিশুরা ভবিষ্যতে আমাদের মাঝে বোঝা হবে না। তারা সুস্থ্য সবল দেহের অধিকারী হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD