রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) প্রাঙ্গণে নির্মিত ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমরা চিনিকলগুলোকে বর্তমান অবস্থা থেকে উত্তরণের পরিকল্পনা নিয়েছি। চিনিকলগুলো লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্চ ফলনশীল আখ উদ্ভাবনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কলকারখানাগুলো আধুনিকায়নের কাজ চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিগগির চিনি শিল্পের সুদিন ফিরে আসবে।

শিল্পমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক ও অবিসংবাদিত নেতা। তিনি রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে ৭ মার্চ যেমন স্বাধীনতার নির্দেশ দিয়েছেন, তেমনি ১০ জানুয়ারি দিয়েছিলেন দেশ গড়ার নির্দেশনা। আর সেই কারণেই বিশ্বের বুকে মাথা উঁচু করে মর্যাদার আসনে দেশ প্রতিষ্ঠিত হয়েছে, হয়েছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। বিএসএফআইসিতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ পাবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএসএফআইসির চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার গৃহীত পরিকল্পনাসমূহ তুলে ধরেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD