শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
পলাশ-ঘোড়াশাল রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত

পলাশ-ঘোড়াশাল রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে চলন্ত ট্রেনের ধাক্কায় জয়া দাস (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়া দাস উপজেলার জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাসের মেয়ে। সে কালিগঞ্জ সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই শিক্ষার্থী কানে হেডফোন লাগিয়ে ঘোড়াশাল রেলস্টেশনের রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস নামক একটি দ্রুতগামি ট্রেন জয়াকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে জানা যায়, ওই শিক্ষার্থী কানে মোবাইলের হেডফোন লাগিয়ে অসতর্কভাবে রেললাইন দিয়ে হাঁটায় এই দুর্ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD