রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী শিল্পাঞ্চলে নতুন গ্যাস লাইনের শুভ উদ্বোধন হারুন খাঁ হত্যা মামলার আসামী ‘শুটার মোবারক গ্রেফতার। প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি মায়ের লাশ দাফন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় শিকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে —–স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী নরসিংদী জেলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে এতিম ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না ——–আলহাজ্ব মনজুর এলাহী এমপি নিখোঁজ সংবাদ বংশিরদিয়া বন্ধু মহলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীতে ৫ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
নরসিংদীতে ০২ (দুই) দিন ব্যাপী গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে ০২ (দুই) দিন ব্যাপী গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে করোনা টিকা শ্রমিক কর্মচারীদের গণটিকা প্রদান কর্মসূচী নরসিংদী জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে নরসিংদী জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্টিজ এর তত্ত্বাবধানে বুধ ও বৃহস্পতিবার ০২ (দুই) দিন ব্যাপী কর্মসূচী নরসিংদী চৌয়ালা জনবন্ধু লোকমান হোসেন পৌর স্কুলে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসকের প্রতিনিধি এএসএম ইবনুল হাসান, নরসিংদী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু কাউসার সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্টিজ এর ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেন, পরিচালক মোঃ আনিছুর রহমান ভূইয়া, নাজমুল হক ভূইয়া, সাইফুল ইসলাম জাহিদ সহ চেম্বারের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আজ বুধবার সকাল থেকে এই কার্যক্রম উদ্ধোধন হয়। এই সময় গণ হারে সকল শ্রমিক কর্মচারী সহ সকল শ্রেণীর লোককে করোনা টিকা প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD